টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এমপি সাইফুল ইসলামের

সাভার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫১ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫১

হাজারো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। 

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বিশেষ মোনাজাত করে দোয়া করেন। এরপর কিছু সময় সেখানে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে সাইফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি শুরু করেছিলাম। সেই মহান নেতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে সংসদ সদস্য হিসেবে যাত্রা শুরু করলাম। এর আগে তিন শতাধিক গাড়িবহরে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাভার থেকে টুঙ্গিপাড়ায় রওনা হন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। এর আগে সংসদ নির্বাচনের জন্য ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ট্রাক প্রতীক নিয়ে ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য তালুকদার তোহিদ জং মুরাদ ঈগল প্রতীকে ৭৬ হাজার ২০২, বর্তমান এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান নৌকা প্রতীকে ৫৬ হাজার ৩৬১ ভোট পান।

/এএম/
সম্পর্কিত
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
জুলাই আন্দোলনের প্রথম কোনও মামলার আসামি কারামুক্ত
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত