মেয়ের ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার পর নিজেই চিৎকার করে জানালেন স্বামী

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৩:১৩ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:১৩

টাঙ্গাইলের গোপালপুরে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক নারীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (২১ জানুয়ারি) সকালে পৌরসভার সুন্দর পশ্চিমপাড়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার (২০ জানুয়ারি) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে। হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) থানা পুলিশ আটক করেছে। ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রি স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজমান ছিল। শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের ওড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ির সবাইকে এ ঘটনা জানায় স্বামী নিজেই। স্থানীয়রা ফজলুকে আটক করে পুলিশে দেয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি