টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ১২:৩১ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:৩৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার আনালিয়াবাড়ীর রেলব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।

নিহত সেনাসদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্ত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার জানিয়েছ, তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, টাঙ্গাইলের ঘারিন্দা এলাকার পয়লা নামক স্থানে ভোরে ট্রেনে কাটা পড়ে খন্দকার আবুল কালাম (৪২) নামের এক ব‌্যক্তি নিহত হয়েছেন। নিহত খন্দকার আবুল কালাম জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি