মেয়র আসবেন সকালে, রাতেই ফুটপাত খালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ০১:০৬ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:০৬

রাজধানীর ৩ নং ওয়ার্ডের প্যারিস রোড খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কারের কাজ পরিদর্শন করতে মিরপুর আসবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (৩১ জানুয়ারি) মেয়রের আসার সংবাদ পেয়ে রাতেই মিরপুর ১০ ও স্থানীয় হোপ স্কুলের সামনে বসা অবৈধ ফুটপাত মার্কেট খালি করছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মিরপুর ১০ নম্বর গোল চত্বর ও হোপ স্কুল রোড ঘুরে দেখা যায় রাস্তার দুই তৃতীয়াংশ দখল করে গড়ে উঠা ফুটপাত মার্কেটের সব দোকান সরিয়ে নেয়া হয়েছে। সারাদিন বিক্রি করে রাত ১০টার পর থেকে দোকান সরানোর কাজ করছে বলে জানান উপস্থিত কয়েকজন ফুটপাত ব্যবসায়ী।

উপস্থিত কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে বলেন, শুনেছি মেয়র আসবেন সঙ্গে নাকি ম্যাজিস্ট্রেটও থাকবে। এর জন্য দোকান সরিয়ে নিচ্ছি। মেয়র আসার সংবাদ কোথা থেকে পেয়েছেন জিজ্ঞাসা করলে তারা এ বিষয় এড়িয়ে যান।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান (৩১ জানুয়ারি) বুধবার সকাল ১১ টায় মিরপুর যাবেন মেয়র আতিকুল ইসলাম। হোপ স্কুল ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুলকে কেন্দ্র করে সামনের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে মার্কেট। যা মিরপুরবাসীর জন্য অন্যতম ভোগান্তির জায়গা হয়ে উঠেছে।

ফুটপাত মার্কেটের কারণে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে পূর্বদিকের তিনটি সড়কের মুখে সব সময় ভিড় লেগে থাকে। এতে গাড়িসহ সাধারণ পথচারীদের চলাচলে নিয়মিত ভোগান্তি হয়। এছাড়া এই অবৈধ ফুটপাতকে কেন্দ্র করে কোটি টাকার চাঁদা বাণিজ্যও গড়ে উঠেছে বলে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে জানা গেছে। 

/জেডএ/এসএইচএম/
সম্পর্কিত
দেয়ালে আঁকা হলো বেগম রোকেয়া ও দুই কবিকে, বাদ পড়লেন সঞ্জীব চৌধুরী
ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
উচ্ছেদে উদ্ধার ফুটপাত, দখলমুক্ত থাকবে কত দিন?
সর্বশেষ খবর
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে: যুক্তরাজ্য হোম অফিস
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে: যুক্তরাজ্য হোম অফিস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন