৭ ঘণ্টা পর নিভলো নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ গুদামের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৫

নারায়ণগঞ্জ শহরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একটানা কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের খানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র পাইপ মজুত করার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, দুপুর দেড়টায় গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা। পরে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও দুটি ইউনিট যুক্ত হয়ে কাজ করে। তবে বিআইডব্লিউটিএ‘র গুদামে প্লাস্টিকের পাইপ ও রাবারের মতো বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রেণ আনতে দীর্ঘসময় লেগেছে।

স্থানীয়রা বলছেন, আগুনের সূত্রপাত হয়েছে দুপুর ১টার দিকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে শুরু করলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গুদামে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহার হতো বলে জানিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৮টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আর এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা সম্ভব হবে।’

দীর্ঘক্ষণ আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘গুদামে মূলত প্লাস্টিকের পাইপসহ রাবার জাতীয় বস্তু ছিল। রাবার জাতীয় বস্তুর কারণে আগুন নেভাতে সময় লেগেছে। তবে এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে কিনা বিআইডব্লিউটিএ বলতে পারবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের