ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামের দোহার পদ্মা কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী  মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। সে দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।

দুর্ঘটনার পরে নিহতকে আরোহণ করা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত যুবক। ধাক্কা দেওয়া ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী