গাজীপুরের শ্রীপুরে বাসাবাড়িতে আবারও দুর্বৃত্তের গুলি

গাজীপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের গুলি ও আগুন দেওয়ার ১৬ ঘণ্টা পর আবারও ওই এলাকায় গুলির ঘটনা ঘটেছে। সৌদিপ্রবাসী মাহবুব আলম বাচ্চুর (৪২) বাড়িতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে জানালার কাচ ফুটো হয়ে গেছে। ওই সময় আরেকটি গুলি একই এলাকার কলেজশিক্ষকের ভাড়া বাসার জানালার গ্লাসে লাগলে ছিদ্র হয়ে যায়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রবাসী মাহবুবুল আলম বাচ্চু তেলিহাটি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। গুলি লেগে তার চারতলা বাসার তৃতীয় তলার জানালার কাচ ফুটো হয়ে যায়।

দুর্বৃত্তরা মোটরসাইকেলে থাকা অবস্থায় ছোড়া একটি গুলিতে মাহবুব আলমের ঘরের জানালার কাচ ছিদ্র হয়। আরেকটি গুলি শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক শিপুল খন্দকারের ভাড়া বাসায় জানালার গ্লাসে লেগে ছিদ্র হয়ে যায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেলে থাকা চার দুর্বৃত্তকে ওই বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। মোটরসাইকেল মহড়ার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একের পর এক গুলির ঘটনায় শ্রীপুরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রবাসী মাহবুব আলমের স্ত্রী ফারজানা আক্তার লাকি বলেন, ‘আমার স্বামী কোনও রাজনীতি বা দলাদলির সঙ্গে যুক্ত নয়। তিনি সৌদিতে থাকেন। বাড়িতে শাশুড়ি, আমার মেয়ে মহনা (১৪) এবং ছেলে জারানকে (৮) নিয়ে থাকি। সন্ধ্যায় হঠাৎ করে বিকট শব্দ হওয়ার পরপরই জানালার কাচের গুঁড়ো আমার মুখের ওপর পড়ে। তখনই বুঝতে পারি গুলি করা হয়েছে। তবে কী কারণে করা হয়েছে তা বলতে পারবো না।’

প্রবাসী মাহবুব আলমের শ্যালক জাকুয়ান খন্দকার জানান সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সন্ধ্যার সময়ে লাঠি, হকিস্টিক ও রামদাসহ ১৫-২০টি মোটরসাইকেলে ৩৫-৪০ জন দুর্বৃত্ত উচ্চশব্দে মুলাইদ (শফিক মোড়) এলাকায় মহড়া দিচ্ছে। মহড়া থেকে দুর্বৃত্তরা তার ভগ্নিপতির বাসায় এক রাউন্ড গুলি ছোড়ে। ওই গুলি জানালার কাচ ছিদ্র হয়ে ঘরে ঢুকলেও কেউ হতাহত হয়নি। পরে দুর্বৃত্তরা পাশের কলেজশিক্ষক শিপুল খন্দকারের বাসায়ও এক রাউন্ড গুলি ছোড়ে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। পরে তারা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক শিপুল খন্দকারের বাড়ির ভাড়াটিয়া আবু তাহাবী বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ হয়ে বাসায় ছিলেন। হঠাৎ করে বিকট শব্দ হলে আমাকে ফোন দেয়। আমি বাসায় গিয়ে দেখি জানালার গ্লাস ফেটে গেছে। ঘটনাটি বাড়ির মালিককে জানাই। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুটি জায়গায় গুলি ছোড়ার আলামত দেখা গেছে। ঘটনাটি গুরুত্ব সহকার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত আনুমানিক পৌনে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি ও পেট্রোল ছিটিয়ে আগুন দেয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের