আশুলিয়ায় ডেইরি ফার্মের মালিককে গলা কেটে হত্যা

সাভার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০১

আশুলিয়ায় কাজিম উদ্দিন (৫০) নামে ডেইরি ফার্মের এক মালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৭ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কাজিম উদ্দিনের বসতবাড়ি সংলগ্ন নিজস্ব ডেইরি ফার্মের কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ। র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কাজিম উদ্দিন ডেন্ডাবর উত্তরপাড়ার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার ছিলেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়ির পাশে নিজের মালিকানাধীন লিপি ডেইরি ফার্মের কার্যালয়ে মাঝেমধ্যে রাতে থাকতেন কাজিম। বুধবার সকালে ফার্মের কর্মচারী আব্বাস আলী কাজে এসে দেখেন কার্যালয়ের দরজায় তালা। পরে কাজিমের বাড়িতে গিয়ে স্ত্রী লিপি আক্তারকে বিষয়টি জানান। তিনি এসে দরজার তালা খুলে স্বামীর রক্তাক্ত লাশ দেখে চিৎকার দেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ডেইরি ফার্মের কর্মচারী আব্বাস আলী বলেন, ‘প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ফার্মে কাজ করি। আজ সকালে এসে কার্যালয়ে তালা দেখতে পাই। পরে মালিকের স্ত্রীকে জানালে তিনি এসে তালা খুলে লাশ দেখে কান্নাকাটি শুরু করেন। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।’

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এএফএম সায়েদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেছে, গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। সেইসঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি জানানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী