ঝগড়ার জেরে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫

রাজবাড়ীর পাংশায় বাবার দেওয়া লাঠির আঘাতে মেয়ে পাখিলা খাতুন পাখির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলেগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে মেয়ে পাখিলা পাখিকে লাঠি দিয়ে আঘাত করেন তার বাবা কালন মিয়া। এ সময় পাখি অসুস্থ হয়ে পড়লে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘পারিবারিক কলহ নিয়ে মেয়েকে তার বাবা মারধর করেছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহের মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম