মুন্সীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৪ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৪

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অটোরিকশাচালক মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে ওই রায় দেন।

দণ্ডবিধির ৩০২ ধারায় ওই আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধির ৩৯৪ ধারায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।

মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেছে এবং ১৮ জন সাক্ষী ওই মামলায় সাক্ষ্য প্রদানের ভিত্তিতে দীর্ঘ তিন বছর বিচারকার্য শেষে আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন ও লৌহজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম।

মামলার অভিযোগ বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ মে নিহত শাহাবুদ্দিন প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে আসার কথা থাকলেও ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় নিহতের বাবা আবুল শেখ ২৫ মে টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ২৭ মে নিহতের বাবার কাছে খবর আসে একই উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুড়মিরা গ্রামের জঙ্গলে একটি মরদেহ পড়ে আছে। পরে নিহতের বাবাসহ পরিবারের লোকজন গিয়ে শাহাবুদ্দিনের লাশ শনাক্ত করেন। সেদিনই রাতে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে টঙ্গিবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে এই ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে চার জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা হলেন টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাঈদ শেখের ছেলে ইলিয়াস হোসেন, লৌহজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার মতিন শেখের ছেলে কবির হোসেন ও মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার ইব্রাহিম মাদবরের ছেলে রাকিব মাদবর। এদের মধ্যে কবির হোসেন ও রাকিব মাদবরকে খালাস দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু।

/কেএইচটি/
সম্পর্কিত
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি