একটি অথেনটিক প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি: পরীমণি

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৮ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫০

বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে টাঙ্গাইল মাতালো চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় প্রসাধনীর শোরুম হারল্যানের উদ্বোধন করেন। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় মিলিত হয়।

পরীমণি বলেন, ‘আজকে বিশ্ব ভালবাসা দিবসে আপনাদের ভালবাসা সবার কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই। আমরাও সেই ভালোবাসার অংশীদার হতে চাই। আমাকে কী আপনারা সত্যি সত্যি ভালোবাসেন? আমরা একটি অথেনটিক প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে হারল্যান। এখানে শুধু একটা প্রোডাক্ট নয়, এখানে অথেনটিক হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। রূপচর্চার জন্য যা যা দরকার সবই নিয়ে এসেছি।’

একটি অথেনটিক প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি: পরীমণি

তিনি বলেন, ‘পরীর মতো সুন্দর কাউকে হতে হবে না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, নিজস্বভাবে সুন্দর। সেই সৌন্দর্যকে আপনারা যত্ম করবেন। নিজেকে অনেক ভালোবাসতে হবে। তাহলে সুন্দর থাকা যাবে। আমরা সবাই নিজেদের মতো করে সুন্দর থাকবো। আমরা হারল্যানের পাশে থাকবো, আর মানুষ ও দেশকে ভালবাসবো।’

এই নায়িকা বলেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া আশীর্বাদ ছাড়া এখানে আমি দাঁড়াতে পারতাম না। আজীবন এভাবেই আমাকে ভালোবাসবেন। আপনাদের সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ।’

একটি অথেনটিক প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি: পরীমণি

পরে দর্শকদের সঙ্গে সেলফি তোলেন তিনি। সে সময় তিনি বলেন, ‘স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়াছড়ি। হায়রে কী যে করি, হায়রে কী যে করি।’ আমি ডানাকাটা পরী আমি ডানাকাটা পরী গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এ সময় হারল্যানের সিইও ও এমডি এমদাদুল হক সরকার, সিইও লাইফ স্টাইল সৈয়দ জুবায়ের আব্দুল্লাহ, নির্বাহী পরিচালক আব্দুল আলীম শিমুল, হেড অব সেলস মাজেজুর রহমান রতন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সর্বশেষ খবর
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক