এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

নিহতরা হলেন- বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার কন্যা শিশু মাহিরা মাহি (১০)

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহি লাশ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি