পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার কৃষি ইনস্টিটিউটের নিরাপত্তা দেয়ালের পাশ থেকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে খুন হওয়া গৃহবধূ শারমিন আক্তারের (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শারমিন আক্তার জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বরুন্ডি এলাকার আব্দুল মান্নানের মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের দ্বিতীয় স্বামী রতন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া রতন মিয়ার বাড়ী ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে।

সাটুরিয়া থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ধানকোড়া ইউনিয়নের কৃষি ইনস্টিটিউটের নিরাপত্তা দেয়ালের পাশে লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

এদিকে নিহতের বাবা আব্দুল মান্নান দাবি করেছেন, তার মেয়েকে স্বামী রতন মিয়া হত্যা করেছে। তিনি এর ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, শারমিনকে হত্যার পর পালিয়ে যায় স্বামী রতন। পরে অবশ্য তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই বিষয়ে আইনি ব্যবস্থা চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি