ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর ভূমি কর্মকর্তাকে বদলি

শরীয়তপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৮

ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমানকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার তাকে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে বদলি করা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। তিনি বলেন, ‘ফেসবুকে ভিডিওটি দেখেছি। এরপরই তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মতিউর রহমান বড়কান্দি ইউনিয়ন ভূমি অফিসে তিন বছর ধরে কর্মরত ছিলেন। এখানে সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। 

কয়েকদিন আগে মতিউর রহমান অফিস কক্ষে বসে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নিচ্ছেন, এমন দুটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সেবা নিতে আসা এক ব্যক্তি মতিউর রহমানের সঙ্গে কথা বলছেন। এরপর মানিব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছেন। টাকা হাতে নিয়ে তা ড্রয়ারে রাখছেন। ওই ব্যক্তির হাতে কিছু কাগজ তুলে দিলে তিনি ভূমি অফিস ত্যাগ করেন। চার সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, মতিউর রহমান তার কক্ষে চেয়ারে বসে আছেন। পাশ থেকে একজন ৫০০ টাকার নোটের একটি বান্ডেল (বেশ কয়েকটি নোট) তার কাছে দিচ্ছেন। দ্রুত টেবিল থেকে ওই টাকাগুলো সরিয়ে নিচে ড্রয়ারে রাখেন। এরপরই তার চেয়ারের পেছন দিয়ে ওই কার্যালয়ের অফিস সহায়ক শিপা আক্তারকে বের হতে দেখা যায়।

দুটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার মতিউর রহমানকে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে বদলি করা হয়েছে। পাশাপাশি শিধলকুড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে বড়কান্দি ইউনিয়ন ভূমি অফিসে নিযুক্ত করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে মতিউর রহমান বলেন, ‘আমার অফিসের এক সহকর্মী টাকা ধার নিয়েছিলেন, তা ফেরত দিয়েছেন। সেটার ভিডিও করা হয়েছে। আমি কোনও সেবাপ্রার্থীর কাছ থেকে টাকা নিইনি।’

শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘মতিউর রহমানের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি