রাজধানীর বেরাইদে বাবা- ছেলের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকার একটি বাসা থেকে বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়৷

নিহতরা হলেন- গিয়াস উদ্দিন ও তার ছেলে রাকিব হোসেন। রাকিব পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ও তার বাবা পেশায় স্কুল শিক্ষক।

রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার বেরাইদ জেনে পাড়া এলাকার একটি বাসা থেকে বাবা- ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসি আরও বলেন, নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে, তাকে ডাকতে বাসায় যান এক মুদি দোকানী। কিন্তু বাসায় গিয়ে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে স্থানীয়রা মিলে দরজা ভাঙ্গেন।

রুমের ভেতরে গিয়ে স্থানীয়রা দেখতে পান রাকিবের বাবা গিয়াসউদ্দিনের মরদেহ খাটের উপর পড়ে আছে। পাশের রুমে ফ্যানের সঙ্গে ঝুলছে রাকিবের মরদেহ। পরবর্তীতে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের