একসঙ্গে ৭১৪ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২১:১৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একসঙ্গে ৭১৪ শিশু শিক্ষার্থীর কণ্ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ ধ্বনিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা হেলিপ্যাড চত্বরে এই ভাষণের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় টুঙ্গিপাড়া উপজেলার ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১৪ শিশু শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ১৯ মিনিটের এক হাজার ১০৮ শব্দের কালজয়ী ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধু সাজে সজ্জিত শিশুদের কণ্ঠে ‌‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ উচ্চারিত হওয়ার পর হেলিপ্যাড মাঠ যেন রেসকোর্স ময়দানে পরিণত হয়। সেইসঙ্গে ক্ষণিকের জন্য ফিরে আসে সেই উদ্দীপ্ত ৭ মার্চ। শিশুদের ভাষণে মুগ্ধ হন অতিথি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপস্থিত সর্বস্তরের মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) উন্নয়ন প্রতিনিধি মো. শহীদউল্লা খন্দকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির প্রেরণার উৎস। স্বাধীনতাকামী বাঙালির সংকটময় মুহূর্তে একটি জাতিকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুত করে স্বাধীনতার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার উচ্চারিত এক হাজার ১০৮ শব্দমালার সুনিপুণ বুনন বাঙালি জাতিকে দিয়েছে স্বাধীন মাতৃভূমি ও অপ্রতিরোধ্য বাংলাদেশ। তাই কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে ৭ মার্চের ভাষণ তাদের আত্মস্থ করানো হয়েছে। বঙ্গবন্ধুর ১৯ মিনিটের সেই ভাষণ পুরোটাই মুখস্থ করে এসেছিল ৭১৪ শিশু শিক্ষার্থী।’

মো. শহীদউল্লা খন্দকার বলেন, ‘৭১৪ জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ মুখস্থ বলেছে। এরকম একটি ৭ মার্চ টুঙ্গিপাড়ার ইতিহাসে বিরল। এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শিশুদের ভাষণ শেষে বঙ্গবন্ধুর ভাষণের এক হাজার ১০৮ শব্দ সংবলিত বেলুন প্ল্যাকার্ডের সঙ্গে ওড়ানো হয়। পরে ৭ মার্চের ভাষণের শব্দমালা নিয়ে শব্দ-শোভাযাত্রা নামের ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে শেষ হয়। পরে শিশু শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সহসভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হক, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল