শাবলের আঘাতে মায়ের মৃত্যু, ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা

গাজীপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৪, ০৮:৪৪ আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:৪৪

নরসিংদীর মনোহরদীতে দুপুরের খাবার কম দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মা হাশেনারা বেগমকে (৫০) ছেলে আরিফ শাবল দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মার্চ) বিকালে উপজেলার উত্তর আলগী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে ওই দিন রাতেই তার ভাই আরিফ মিয়াকে আসামি করে মনোহরদী থানায় একটি হত্যা মামলা করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হাশেনারা বেগম মনোহরদী উপজেলার উত্তর আলগী এলাকার নূরু মিয়ার স্ত্রী।

নিহতের মেয়ে ইয়াসমিন জানান, তার বৃদ্ধ মা-বাবার উপার্জনে চলে সংসার। ভাই আরিফ মা-বাবার ওপর নির্ভরশীল। কোনও কাজ করে না। দুপুরে মা ভাই আরিফকে খাবার কম দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ মা হাশেনারা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে হাশেনারার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাশেনারা বেগম মারা যায়। নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ‘আমার ভাই কোনও কাজকর্ম করে না। তাকে কাজ করার কথা বললেই মা-বাবাকে মারধর করতো এবং মেরে ফেলার হুমকি দিতো। মাকে আমার ভাই মেরেই ফেললো, আমি এর বিচার চাই।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, ‘পুলিশ ঘাতক আরিফকে গ্রেফতার করেছে। তাকে রবিবার (১৭ মার্চ) আদালতে পাঠানো হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি