গৃহবধূকে মারধর করা সেই ইউপি চেয়ারম্যান কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ১৭:১২ আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৭:১২

টাঙ্গাইলের সখীপুরে প্রতিবেশী এক গৃহবধূকে মারধর করা সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে প্রেরণ করা নুরে আলম মুক্তা উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর-নাগরপুর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তা। পরে ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক মো. তানভীর আহম্মেদ বলেন, ‘সখীপুরের বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তা এক গৃহবধূকে মারধরের মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন মারধরের শিকার ওই নারী। একই এলাকায় বসবাস করেন উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরে আলম মুক্তা। দুজনের মেয়েই স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি চেয়ারম্যানের মেয়ে এবং ওই নারীর মেয়ের মধ্যে ‘তুচ্ছ একটি ঘটনাকে’ কেন্দ্র করে চেয়ারম্যানের স্ত্রী বিদ্যালয়ে গিয়ে ওই নারীর মেয়েকে গালিগালাজ করেন। এর বিচার চাইতে গেলে গত ২ মার্চ বিকালে মারধরের শিকার হন ওই নারী। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী ওই নারী তার সন্তানের বিচার চাইতে প্রতিবেশী চেয়ারম্যান নুরে আলম মুক্তার কাছে যায়। এসময় ওই নারী উত্তেজিত হয়ে কথা বলায় প্রতিবেশী রুবেল (৩৫) এসে ওই নারীর সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে। এরপর রুবেল প্রথমে ওই নারীকে মারধর করেন। এরপর চেয়ারম্যানও তাকে মারধর করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি