দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৮

মানিকগঞ্জ পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের দুই ভাইয়ের হাতাহাতি প্রাণ হারিয়েছেন বড় ভাই কমল রায় (৬২)। ছোট ভাই মিঠু রায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলেন অভিযোগ পাওয়া গেছে।

নিহত কমল রায় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্বদাশড়া এলাকার মৃত কৃষ্ণ রায়ের ছেলে। এ ঘটনায় মিঠু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ও স্বজনদের বরাতে পুলিশ জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বুধবার (১৭ এপ্রিল) বিকালে বড় ভাই কমল রায়ের সঙ্গে ছোট ভাই মিঠু রায়ের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনায় বড় ভাই অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মিঠু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ