সাভারে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

সাভার প্রতিনিধি
২৬ মে ২০২৪, ২০:২১আপডেট : ২৬ মে ২০২৪, ২০:২১

সাভারে দুর্বৃত্তদের হামলায় দ্য ডেইলি স্টার পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশ (৩৬) আহত হয়েছেন। তিনি বর্তমানে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর সিরাক্সি বাজারে বেঙ্গল সিরাক্সি কারখানায় এ হামলার ঘটনা ঘটে। আহত আকলাকুর রহমান আকাশ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগী সাংবাদিক আকাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে খবর পাই সাভারের সিরাক্সি বাজারে বেঙ্গল সিরামিক্স কারখানা কে বা কারা জোরপূর্বক দখল করছে। আমি ঘটনাস্থলে যাই। পরে দেখি দুর্বৃত্তরা সিরামিক্স কারখানার কম্পিউটার ও সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। এই দৃশ্য দেখে মোবাইল ফোনে ভাঙচুরের ছবি তুলি। হঠাৎ কয়েকজন লোক এসে আমাকে মারধর শুরু করে। পরে আমার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। এরপর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত সাংবাদিকের নাক ও চোখে আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের