যানজট এড়াতে ঘুরতে হচ্ছে ২৯ কিলোমিটার সড়ক

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ১৬:৫৮আপডেট : ১৪ জুন ২০২৪, ১৬:৫৮

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটারের যানজট এড়াতে ঘুরতে হচ্ছে প্রায় ২৯ কিলোমিটার আঞ্চলিক সড়ক। এ আঞ্চলিক সড়কে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যানবাহনের চালক ও যাত্রীরা।

শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর বাগবাড়ী থেকে কালিহাতীর নারান্দিয়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে,  ঈদযাত্রায় যানজট এড়াতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক এক লেন করা হয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গমুখী গাড়িগুলো এলেঙ্গা থেকে সরাসরি বঙ্গবন্ধু সেতু পাড় হচ্ছে। আর উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকামুখী গাড়িগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে আঞ্চলিক সড়ক ব্যবহার করে প্রায় ২৯ কিলোমিটার ঘুরে এলেঙ্গায় গিয়ে চার লেনে প্রবেশ করছে।

আঞ্চলিক সড়কে অতিরিক্ত গাড়ির চাপে মাঝেমধ্যেই যানজটের সৃষ্টি হচ্ছে। দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর বাগবাড়ী থেকে কালিহাতীর নারান্দিয়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী ও চালকদের।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেলা ১২টার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে সড়কটিতে কোথাও যানজট না থাকলেও পরিবহনের চাপ রয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাইওয়ে পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘ঢাকা ও উত্তরবঙ্গমুখী পরিবহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। ঈদযাত্রায় তেমন ভোগান্তি নেই। আশা করছি, এবার ঈদযাত্রায় যানবাহন স্বাভাবিক গতিতেই চলবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম