ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ জুন ২০২৪, ১৩:৫৬ আপডেট : ১৫ জুন ২০২৪, ১৩:৫৬

এবারের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চসংখ্যক পরিবহন পারাপার হয়েছে। এর বিপরীতে গত ২৪ ঘণ্টায় টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত বছরের টোল আদায়ের রেকর্ড ভেঙে এবার গড়লো নতুন রেকর্ড। এমনটিই জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

শনিবার (১৫ জুন) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টার পর থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি পরিবহন পারাপার হয়েছে। এর বিপরীতের টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে সেতু পূর্ব টোল প্লাজা পার হয়েছে ৩৩ হাজার ২৫টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় গেছে ২০ হাজার ৬৮৩টি পরিবহন। এতে পশ্চিম টোল প্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

তিনি আরও জানান, সেতুতে গত ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে ১২ হাজার ৮৭১, ট্রাক ১০ হাজার ৭৬০, ছোট-বড় পরিবহন ১৯ হাজার ৮৭২ এবং মোটরসাইকেল পার হয়েছে ১০ হাজার ১০৫টি।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘এবার সেতু‌তে টোল আদা‌য়ে নতুন রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ঈদযাত্রার আরও দুই দিন সেতু‌তে টোল আদায় হ‌বে। মহাসড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেল থেকে টোল আদায়ের জন্য ৪টি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে।’

এর আগে, ২০২৩ সালে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছিল ৫৫ হাজার ৪৮৮টি। বিপরীতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চ পটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা ‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ‘আশ্রয়-প্রশ্রয়’: বিএনপিতে শুদ্ধি অভিযান
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
পদ্মা সেতুতে আজ টোল আদায় হয়েছে ৮৬ লাখ ৯০ হাজার টাকা
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল