সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের ১৫ গ্রামে ঈদ উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১০:৪৮আপডেট : ১৬ জুন ২০২৪, ১০:৫১

মুন্সীগঞ্জের দুই উপজেলার ১৫ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টার দিকে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উত্তরকান্দি জামে মসজিদের ইমাম মুফতি মঈনুল হক সেখানে ইমামতি করেন।

সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের জাহাঙ্গীর তরিকার অনুসারিরা ঈদ উদযাপন করেন।

উত্তরকান্দি জামে মসজিদের ইমাম বলেন, সৌদি আরবে শনিবার হজ হয়ে গেছে। তাই আজ আমরা ঈদ উদযাপন করছি। এরপর আমরা পশু কোরবানি করেছি। এ ছাড়া আমাদের এখানে অন্য মসজিদে ঈদের জামাত হয়েছে।

মুন্সীগঞ্জে ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলা আধারা ইউনিয়নের মিঝিকান্দি, কালিরচর, রাকেরকান্দি ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি, আনন্দপুর, আমঘাটা, সৈয়দপুরসহ কয়েকটি গ্রামে।

এদিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর এলাকার আলী ইসলাম মাদবরের বাড়ির ভবনের নিচতলায় সকাল ১০টার দিকে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমামতি করেন দক্ষিণ বেতকা জামে মসজিদের ইমাম মুফতি সোহেল।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী