দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কা, দুই হেলপার নিহত

রাজবাড়ী প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ১৩:১৭ আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৩:১৭

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাককে পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে উভয় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিস এলাকার কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে লিটন হোসেন (৩৫) ও রাজশাহী জেলার চারঘাট গ্রামের আনসারের ছেলে আনিছুর (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকার কালীবাড়ি নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহী একটি নষ্ট হওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করছিল। আজ সকাল ৬টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ফলের খালি ঝুড়িভর্তি ট্রাক নষ্ট ট্রাকটিকে ওভারটেক করতে গেলে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর ট্রাকের সঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় দাঁড়িয়ে ঢাকা ট্রাকের হেলপার লিটন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-উর-রশীদ বলেন, দাঁড়িয়ে থাকা নষ্ট একটি ট্রাক ওভারটেক করার সময় পেছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে উভয় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। উভয় ট্রাকের চালক পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি