মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৫:২৩আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫:২৩

মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ আন্দোলনকারী আহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্কুরিত যুদ্ধ চত্বরে অবস্থান নিয়ে কোটাবিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় সড়কের অপর পাশে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে আকস্মিক আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ওসি আমিনুল ইসলাম জানান, ছাত্ররা অবস্থান নিয়ে সড়কে অচলাবস্থা সৃষ্টি  করে। এতে এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ছাত্রদের উপরে হামলার বিষয়ে তিনি বলেন, কে বা কারা হামলা করেছে বিষয়টি নিশ্চিত নই। কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি