হামলাকারীদের খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১৮:৫৩ আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৮:৫৩

কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাদারীপুরে ৪২টি বাস, পেট্রল পাম্পসহ পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, আওয়ামী লীগের দলীয় কার্যালয়, পুলিশ ফাঁড়ি, পরিবহন কাউন্টার, পুলিশ বক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, ডাল গবেষণা কেন্দ্র, যুব উন্নয়নসহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলেছে নাশকতাকারীরা। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা পরিদর্শনে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (২৭ জুলাই) দুপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পাক-হানাদার বাহিনীর এ দেশের দোসর, রাজাকার, আল বদর, আল শামস, জামায়াত-শিবির বাংলাদেশে কী তাণ্ডব চালিয়েছিল। আজকে সেই তাণ্ডব দেখেই সেই কথাই মনে পড়েছে। আজকের সার্বিক পেট্রোল পাম্প, অর্ধশত সার্বিক বাস যেভাবে পোড়ানো হয়েছে- স্বাভাবিক মানুষ কখনও এভাবে পোড়াতে পারে না। এটা একটি প্রতিহিংসার চিহ্ন এতে কোনও সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘২০১৩-১৪ সালে শাজাহান খান (আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য) জীবনের ঝুঁকি নিয়ে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার নেতৃত্বে আজকে এই শ্রমিক সমাজ, কর্মজীবী পেশাজীবী, মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন- এই প্রতিশোধ নিয়েছে তা যেকোনও লোক দেখলেই বুঝবে। তার এই প্রতিশোধ যারা নিয়েছে- অবশ্যই তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে।’

এ সময় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান, সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বাশার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান বাচ্চুসহ অন্যরা। 

/এফআর/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
সৌদি আরবে শিরোচ্ছেদ হওয়া দুই বাংলাদেশিকে নিয়ে এখনও পর্যন্ত যা জানা গেছে
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত