ছুটির দিনেও সরকারি অফিসে উড়ছিল জাতীয় পতাকা

ফ‌রিদপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ২২:০০ আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ২২:০০

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ছুটির দিনেও উড়ছিল জাতীয় পতাকা। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ওই অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন করে অফিস করে কর্তৃপক্ষ। কিন্তু অফিস শেষ করে সবাই চলে গেলেও নামাননি জাতীয় পতাকা। সারা রাত উড়েছে পতাকা। শুক্রবার সারাদিন জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে অফিস শেষ করে জাতীয় পতাকা না নামিয়ে কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো করে চলে যান। সারারাত পতাকা উড়ছে। শুক্রবার সকালে পতাকা ওড়ার বিষয়‌টি সবার নজরে এলে সমালোচনার সৃষ্টি হয়। প‌রে ওই অফিসের কেউ এসে পতাকা নামিয়ে ফেলেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, এটি অবহেলার নামান্তর। খুব কষ্টকর। যা‌দের দায়িত্ব যথাসময় পতাকা উড়া‌নো ও নামা‌নোর তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে। সেখানে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

এদিকে চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল বিন করিমের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা‌কে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি