ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ১১:৩৪আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১১:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৮ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ ছাড়িয়ে গেছে যানজটের জটলা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মদনপুর এলাকায় সড়কের দুই পাশে যানজটে আটকা পড়ে আছে বহু যানবাহন।

স্থানীয়রা বলছেন, সকাল থেকে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে তা জানা নাই।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

জটে আটকা পড়া বাসের যাত্রী সগীর মিয়া বলেন, সম্প্রতি এত যানজট দেখিনি। বাস একটুও এগুচ্ছে না।

সিএনজিচালক দবীর হোসেন বলেন, মদনপুর থেকে কাচপুর যেতে দুই ঘণ্টার বেশি সময় লাগবে। ফলে মহাসড়ক ছেড়ে এলাকার শাখা সড়ক দিয়ে টিপ মারছি।

কাচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ত্রাণের ট্রাকসহ বিভিন্ন যানবাহন এলোপাতাড়ি প্রবেশ করছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের