ফরিদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ২০:৪০ আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২০:৪০

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আউয়াল মৃধাকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় শিমুল (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শিমুল উপজেলার ছমির বেপারির ডাঙ্গী এলাকার মো. আক্কাসের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না তিনি।

আদালত সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জরে ২০১৪ সালের ১৭ নভেম্বর চরভদ্রাসনের অমরাপুর এলাকার পরশ আলী মৃধার ছেলে আউয়াল মৃধাকে চরভদ্রাসনের নদীর পাড়ের কাঁশবনে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার একদিন পর আউয়ালের বাবা চরভদ্রাসন থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৪ জুন শিমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। 

আদালতের সরকারি কৌঁসুলি মো. ছানোয়ার হোসেন বলেন, ‘মামলার দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেছেন আদালত। এই রায়ে আমরা সন্তুষ্ট।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি