একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ২১:৪১আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২১:৪১

টাঙ্গাইলের মির্জাপুর একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ। মাসহ চার সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সাদিয়া।

তিনি জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশাচালক আল আমিন শিকদারের স্ত্রী।

সাদিয়ার স্বামী আল আমিন জানান, ইতিপূর্বে সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে গত ১৪ আগস্ট মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার অপারেশনের মাধ্যমে চার ছেলে সন্তানের জন্ম হয়। এক সন্তানকে বেডে মায়ের কাছে দেওয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে রাখা হয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছে। হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডা. শাহনেওয়াজ খান অপারেশন করেন। তবে এখনও সন্তানদের কোনও নাম দেওয়া হয়নি।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক জানান, দুপুরে ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া শিশু ও মা সুস্থ রয়েছে। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের