কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় মানিকগঞ্জে গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪২

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। বুধবার ভোরে দৌলতপুর উপজেলার দুর্গম কাশিদারামপুর চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হৃদয় দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি জেলার সাটুরিয়া উপজেলার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

র‍্যাব জানায়, গত ৬ আগস্ট হৃদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গত সোমবার থেকে তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৪ সিপিসি-৩ এর অভিযানিক দল তাকে গ্রেফতার করে। 

মানিকগঞ্জ র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন বলেন, ‘হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে শ্বেতপাথর নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন হৃদয়। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যান্য আসামির সঙ্গে কারাগার থেকে পালিয়ে যান হৃদয়।

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি