গোপালগঞ্জে সংঘর্ষে প্রাণ গেলো একজনের

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ জন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার পরে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতুলী গ্রামে ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি মুস্তফা কামাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে একই গ্রামের সুদীপ্ত মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে সতীশ রায় মারাত্মকভাবে আহত হন। এ সময় আরও পাঁচ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সতীশকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে এখন পর্যন্ত বুধবার সন্ধ্যা ৬টা কোনও মামলা হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম