দুর্গাপূজার জন্য বানানো প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪১

টাঙ্গাইলের বাসাইলে মন্দিরে রাতের আঁধারে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।

এদিকে, খবর পেয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খানসহ সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

করাতিপাড়ার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কমার সাহা বলেন, দুর্গাপূজার জন্য প্রতিমা তৈরির কাজ চলছি। রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর করেছে। কোনোটার হাত, আবার কোনোটার মাথা ভেঙে ফেলেছে। সবমিলিয়ে সাতটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। পুলিশসহ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরে নির্মাণাধীন কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে। প্রশাসনের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলমান ছিল। এর মধ্যে কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম