স্বৈরাচারের দোসরকে ভিসি হিসেবে নিয়োগ দিলে মানবেন না ডুয়েটের শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তারা ক্যাম্পাসের বকুলতলা প্রাঙ্গণ থেকে মিছিল করে ক্যাম্পাসের ২য় গেট দিয়ে বের হয়ে শিববাড়ী-শিমুলতলী সড়ক হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেলেও ডুয়েটে এখন স্থায়ী ভিসি নিয়োগ দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘বুয়েট-কুয়েট ভিসি পেল, ডুয়েট কেন বাদ গেলো’, ‘দাবি মোদের একটাই, ডুয়েটে ভিসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানউল্লাহ জানান, অন্য বিশ্ববিদ্যালয়ের মতো দ্রুত ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে। ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। কোনও স্বৈরাচারের দোসরকে ভিসি হিসেবে মেনে নেবেন না ডুয়েট শিক্ষার্থীরা। ডুয়েটের বাইরে থেকে ভিসি নিয়োগ করা হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

ডুয়েট তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরমান চৌধুরী এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা, আল নাহিয়ান বলেন, ভিসি নিয়োগে দীর্ঘ সময় নিলে হলে কর্মসূচি আসবে। ডুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবি জানান তারা।

উল্লেখ্য, একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়াদির যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আরেফিন কাওসার ১ সেপ্টেম্বর থেকে উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী