অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে এসআই নিহত, ছেলের খবরে ‘বাবার মৃত্যু’

ফরিদপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৫

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে মারা যান শরিফুলের বাবা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন। ছেলের নিহতের খবর শুনে বাবা নজরুল ইসলামের মারা যান।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, ‘শরিফুল ইসলাম তার বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গা-ঢাকা ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত হন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছেলের নিহতের খবর শুনে তার বাবা নজরুল ইসলামের মৃত্যু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি