রাজবাড়ীতে চরমপন্থি দলের সদস্যকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৪

রাজবাড়ীর গোয়ালন্দে সর্বহারা (চরমপন্থি) দলের সুশীল সরকারকে (৫৮) গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে। তিনি ছোট ভাকলা ইউনিয়নের পশ্চিম হাউলিকেউটিল এলাকার মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে যান তিনি। এ সময় একদল অস্ত্রধারী তাকে ডেকে নিয়ে এমদাদুলের চায়ের দোকানের পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তারা স্থান ত্যাগ করে।

সুশীলের ভাই শুনিল সরকার বলেন, আমি অটোরিকশা চালাই। কাটাখালি বাজার থেকে ভাড়া নিয়ে একটু সামনের দিকে গেলেই খবর পাই, ভাইকে কে বা কারা যেন মারছে। দ্রুত কাটাখালি বাজারে গিয়ে দেখতে পাই, ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত আমার অটোরিকশায় উঠিয়ে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার জানান, আমার ভাই মারা গেছে।

তিনি আরও বলেন, ভাই বিয়ে করেনি। তিনি কোনও কাজ করতেন না। সর্বহারা পার্টি (চরমপন্থি) করতেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে একজন রক্তাক্ত রোগীকে মৃত অবস্থায় পাই। তৎক্ষণাৎ পুলিশে খবর দিই। তার গলায়, পেটে কোপ ও পেটে গুলির চিহ্ন আছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমার মোবাইল ফোনে একটি বার্তা আসে, কাটাখালি বাজারে একজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমাদের মোবাইল টিম কাটাখালি বাজারে গিয়ে নিহতকে পায়নি। পরে জানতে পারি, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে এসে জানতে পারি, তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে গলার ও পেটে ধারালো অস্ত্রের কোপ ও পেটের একপাশে গুলির চিহ্ন থাকতে পারে। এ ঘটনা কে বা কারা করেছে তাদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন। তার নামে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী