টাঙ্গাইলে দুই বাসের প্রতিযোগিতার বলি এক পথচারী

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪

টাঙ্গাইলের ভূঞাপু‌রে যাত্রীবাহী দুই বাসের প্রতিযোগিতা ও ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বসতঘ‌রের ওপর উল্টে প‌ড়ে যায়। এ সময় এক পথচারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছেন কমপক্ষে ১০ জন।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত আব্দুল হা‌লিম (৫৫) উপজেলার কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা।

বাস উল্টে ক্ষতিগ্রস্ত ঘ‌রের মালিক শার‌মিন আক্তার ব‌লেন, ‘ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। মুহূর্তেই ব‌্যাপক শব্দ হয়। প‌রে দে‌খি ঘ‌রের ওপর গা‌ড়ির মাথা। এ সময় আমি আট‌কে পড়‌লে মানুষজন এসে উদ্ধার ক‌রেন। শিশুসন্তানটা দূরে থাকার কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পে‌য়ে‌ছে। এ ছাড়া পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিলেন, ‌সেই ঘ‌র ভে‌ঙে তিনিও আহত হ‌য়ে‌ছেন।’

কু‌ঠিবয়ড়া গ্রা‌মের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃ‌ষ্টি শুরু হয়। নিহত হা‌লিম সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে দেওয়ার সময় বাস‌টি তা‌কে চাপা দেয়। এ ছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের ওপর ওঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সে থাকা যাত্রী‌দের উদ্ধার ক‌রেন। এ সময় প্রায় ১০ জন আহত হ‌য়ে‌ছেন।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এস এস ট্রা‌ভেলস ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হী দুটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এস এস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসতঘ‌রের ওপর প‌ড়ে যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম ব‌লেন, ‘খবর পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে।  দুর্ঘটনায় একজনের মৃত‌্যু হ‌য়েছে। এ ছাড়া ক‌য়েকজন বা‌সযাত্রী আহত হ‌য়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী