সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ২৩:৩৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ২৩:৩৩

টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইলে জুয়া খেলার টাকা বাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে মুসলিম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় নিহত যুবক মুসলিমের বাবা ও চাচাসহ আরও ছয় জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদ সংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার ঘটনায় হালিম নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত মুসলিম উপজেলার মাটিকাটা গ্রামের জোয়াহেরের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে একই গ্রামের নয়নের মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলার টাকা ভাগ-বাটোয়োরা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় সন্ধ্যায় মাটিকাটা ব্রিজপাড় বাজারে সালিশি বৈঠক বসে। এ সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগিনার মাতবরদের সামনে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব ও সুজন তাদের বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ সময় তার স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন জানান, সালিশি বৈঠকে মুসলিমকে হত্যা করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম