বাড়িতেই তৈরি হতো বিদেশি মদ, মূল হোতাসহ গ্রেফতার ৩

ফরিদপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ১৮:১২আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৮:১২

ফরিদপুরের একটি বাড়িতে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট, পানি, রঙ এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে তৈরি করা হতো বিদেশি নকল মদ। মদ তৈরির এসব উপকরণসহ চক্রের মূল হোতা এবং দুই সহযোগীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর সদরের রঘুনন্দনপুর পট্টাদারকান্দি এলাকার মৃত মজিদ জোমাদ্দারের ছেলে আবুল হোসেন আবুল (৫০), সদরের বিল মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গী এলাকার মৃত হোসেন মল্লিকের ছেলে হাফিজুল ইসলাম পাঁচু (৪৬) ও সদরদী এলাকার ইমান আলী সেকের ছেলে আতিয়ার সেক (৩৬)। এর মধ্যে আবুল হোসেন চক্রের মূল হোতা এবং হাফিজুল ও আতিয়ার তার সহযোগী হিসেবে কাজ করতেন। শুক্রবার বিকালে সদরের মুন্সীবাজার বাইপাস সড়ক ও সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল বেদেশি মদ তৈরি এবং বিক্রি চক্রের মূল হোতা আবুল হোসেন ও তার সহযোগী হাফিজুল ইসলামকে ১০ বোতল নকল মদসহ গ্রেফতার করা হয়। আবুলের দেওয়া তথ্যে, একই দিন রাতে অভিযান চালানো হয় সদরদী গ্রামের আতিয়ারের বাড়িতে। সেখান থেকে তিন লিটার নকল মদ, মদ তৈরির জন্য ৩১ বোতল বিষাক্ত রেকটিফাইড স্পিরিট, ১০০টি বিভিন্ন ব্যান্ডের বোতলের সিপি, কাপসহ উপকরণ উদ্ধারের পর আতিয়ারকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে আবুল এবং আতিয়ারের বরাত দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, আতিয়ারের বাড়িতে রেকটিফাইড স্পিরিট, পানি, রঙ এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে তৈরি করা হতো বিদেশি নকল মদ। মদ তৈরির জন্য প্রয়োজনীয় স্পিরিট, পুরোনো মদের বোতল, সিপি রং, এসেন্স সবই ঢাকা থেকে কুরিয়ারে আসতো ফরিদপুরে। তারপর সেই উপকরণ আবুলের সহযোগিতায় পৌঁছে যেতো আতিয়ারের বাড়িতে।  সেখানে উৎপাদিত হতো বিভিন্ন ব্যান্ডের নকল বিদেশি মদ। এরপর আবুল, আতিয়ার ও পাচু জেলার বিভিন্ন জায়গায় এসব মদ পৌঁছে দিতেন। আসন্ন শারদীয় দুর্গা উৎসব ঘিরে চক্রটি নকল মদ সরবরাহ করে আসছিল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শামীম হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতেয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের