ছাত্র ও পুলিশের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু হচ্ছে: শিল্প উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ২২:৫০আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২২:৫০

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘প্রতিটা ধর্মের নাগরিক বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবে। কোনও বাধা থাকলে সেই বাধা আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধর্মচর্চায় কোনও বাধা থাকবে না। সবাই নিজেদের ধর্ম নিজেরা পালন করবে। যারা সব সময়ই দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকে, সব সময়ই যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকে, তারাই কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটিয়েছে। আমরা সব বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

শনিবার (১২ অক্টোবর) বিকালে মুন্সীগঞ্জ শহরে পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সংস্কার কমিশনের সদস্য নাসিরউদ্দিন এলান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন ও পূজা উদযাপন পরিষদের নেতারা।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন শিল্প উপদেষ্টা। সভায় তিনি বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে গণঅভ্যুত্থানের ছাত্রশক্তিকে সক্রিয় অংশ নিতে হবে। যখন তারা দূরে থাকবে তখন সমস্যা আবারও ফিরে আসা শুরু হবে।’

শিল্প উপদেষ্টা আরও বলেন, ‘ঢাকায় পুলিশের সঙ্গে ছাত্রপ্রতিনিধিরা রাস্তায় নামতে শুরু করেছেন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য। কারণ ছাত্রদের আইডিয়া ইজ বেটার। কেউ তো পারলো না। এই জেনারেশন করে দেখিয়েছে। যদি তাদের পরিকল্পনা ভালো না হতো তাহলে তারা কীভাবে একটা ফ্যাসিবাদী শক্তির পতন ঘটালো। কাজেই ছাত্রদের যে আইডিয়া আছে, সেটা কাজে লাগিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্র ও পুলিশের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ শুরু করতে যাচ্ছে। এটি সারা দেশে করা হবে। আমি এই ব্যাপারে আশাবাদী।’

/এএম/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
ট্রাফিক জরিমানা বকেয়া থাকলে যাওয়া যাবে না বিদেশ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের