ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ মে ২০২৫, ২১:১৭আপডেট : ০৬ মে ২০২৫, ২১:১৭

ঢাকা মহানগরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় সোমবার (৫ মে) অভিযান চালিয়ে চালিয়ে ২ হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শুধু উল্টো পথে চলাচলের অভিযোগেই করা হয়েছে ১৫৮টি মামলা।

মঙ্গলবার (৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযানের সময় ২৭০টি গাড়ি ডাম্পিং এবং ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

উল্টো পথে চলাচল— যা প্রতিদিনই যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থান নিয়েছে। ঢাকা শহরের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি সব চালক ও যাত্রীদের উদ্দেশে আহ্বান জানিয়েছে, কেউ যেন উল্টো পথে না চলে এবং অননুমোদিত সড়কে প্রবেশ না করে। একই সঙ্গে ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে চলা এবং সড়কে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার অনুরোধও জানিয়েছে।

পুলিশ বলছে, ‘সভ্যতা একটি জাতির মেরুদণ্ড। তাই আইন মানার মধ্য দিয়েই সচেতন জাতি গঠনে এগিয়ে আসতে হবে সবাইকে।’

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম