নারায়ণগঞ্জে বাড়ি ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১৭:২৪আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৭:২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. সোহান (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে উপজেলার রূপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান বন্দর উপজেলার সালেহনগর এলাকার সালাম মোল্লার ছেলে। পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে সোহান বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। রূপালী আবাসিক এলাকার গেটের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় সোহান দৌড়ে স্থানীয় মো. মোস্তফার বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোহানের বাবা সালাম মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় বিএনপি নেতা কাজলের লোকজন আমার ছেলের ওপর হামলা করেছিল। পরে সড়কের পাশে একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।’ 

বিএনপি নেতা কাজলের লোকজন কেন হত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘শুনেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাদের দুটি গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। সেই বিরোধে আমার ছেলে কীভাবে জড়িয়েছে, তা জানা নেই আমার।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি পূর্ববিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী