মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ২২:৪৩ আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২২:৪৩

ফরিদপুরের সালথায় নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত মেলায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এক তরুণীকে (১৮) উত্ত্যক্তের প্রতিবাদ করায় কয়েকজন তরুণ তাকে হত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় চাইনিজ কুড়ালের আঘাতে কাশেমের বন্ধু মো. মিলন (৩২) আহত হয়েছেন। 

সোমবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলায় এ ঘটনা ঘটে। কাশেম ব্যাপারী একই ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের গেদা ব্যাপারীর ছেলে। হামলাকারীরা কাশেমের বন্ধু মিলনকেও কুপিয়ে আহত করেছেন। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে। 

কাশেমের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাশেম ও তার বন্ধু মিলন সোমবার বিকালে জয়ঝাপের ইমামবাড়ি মেলা ও নৌকাবাইচ দেখতে যান। তাদের সঙ্গে দুজন তরুণী ছিলেন। মেলার ভেতরে কেনাকাটা করার সময় কাশেম ও মিলনের সঙ্গে থাকা এক তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের বাহাদুর মোল্লা নামের এক তরুণ। এ সময় কাশেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত হয়ে তার দুই ভাইকে ডেকে আনেন। পরে বাহাদুর (২৩) ও তার ভাই তৈয়াব (২০), সোহেলসহ (১৮) কয়েকজন তরুণ চায়নিজ কুড়াল দিয়ে কাশেম ও মিলনকে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন আহত দুই তরুণকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষণা করেন। মিলনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ‌‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে জানানো হয়েছে, তারাও কাজ করছে।’

উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন জয়ঝাপ গ্রামের ইমামবাড়িতে মেলা বসে ও নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। শত বছর ধরে এখানে মেলার আয়োজন করা হয়।

/এএম/
সম্পর্কিত
সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ১৭
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম