রাজবাড়ীতে মদপানে কলেজছাত্রের মৃত্যু, হাসপাতালে বাবা-ছেলে

রাজবাড়ী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ২৩:৪৪ আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ২৩:৪৪

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মদপানে জয় কুমার বিশ্বাস (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে ফরিদপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জয় কুমার বিশ্বাস বালিয়াকান্দির সোনাপুর মাঝিপাড়া এলাকার বিধান কুমার বিশ্বাসের ছেলে। তিনি সোনাপুর মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অসুস্থরা হলেন মদন কুমার বিশ্বাস (৪০) ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস (১৮)। তারা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন রবিবার প্রতিমা বিসর্জন উপলক্ষে সোনাপুর চন্দনা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির কয়েকজন অতিরিক্ত ভেজাল মদপান করেন। এতে অসুস্থ হয়ে রবিবার রাতে বাড়িতে মারা যান জয় কুমার বিশ্বাস। অসুস্থ অবস্থায় মদন কুমার ও বিজয় কুমারকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন সুস্থ আছেন।

স্থানীয় বাসিন্দা রাশেদ কুমার বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে মদের অতিরিক্ত চাহিদা থাকে। অতিরিক্ত মুনাফার আশায় ব্যবসায়ীরা ভেজাল মদ বিক্রি করেন। আমাদের এখানে অনেকে ওই ভেজাল মদপান করে অসুস্থ হয়েছেন। এর মধ্যে জয় মারা গেছেন। আরও দুজন অসুস্থ অবস্থায় ফরিদপুরে চিকিৎসাধীন রয়েছেন।’ 

সোনাপুর বাজারের পল্লী চিকিৎসক নীরোদ বরণ বিশ্বাস বলেন, ‘জয় নামে একটি ছেলে অসুস্থ বলে আমাকে ডেকে নিয়ে যায়। তারা আমাকে প্রথমে বলেছিল কয়েকদিন উপবাস থাকায় গ্যাসের সমস্যা হয়েছে। আমি স্যালাইন ও ওষুধ দিয়ে চলে আসি। রাত ১টার দিকে জয়কে পরিবারের লোকজন আমার বাড়ির সামনে ইজিবাইকে করে নিয়ে আসেন। তখন তারা স্বীকার করেন মদপান করেছে। আমি চেকআপ করে দেখি মারা গেছে। তাদেরকে বিষয়টি বললে লাশ বাড়িতে নিয়ে যান।’ 

জয় কুমার বিশ্বাসের বাবা বিধান কুমার বিশ্বাস মদপানের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার ছেলে কখনও এসব পান করতো না। পূজায় উপবাস থাকার কারণে পেটে অতিরিক্ত গ্যাস হয়ে মৃত্যু হয়েছে।’

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘সোনাপুরে কয়েকজন ব্যক্তি পূজা উপলক্ষে মদপান করেছেন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি