গোপালগঞ্জে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৮:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৮:০৯

গোপালগঞ্জের কাশিয়ানীর কুসুমদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহত হন উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্বশত্রুতা ও গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পরবর্তী অঘটন এড়াতে পুলিশ টহল বাড়ানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী