পল্লী বিদ্যুতে স্বৈরাচারের ভূত আছে, বাজার সিন্ডিকেটে আ.লীগের প্রেতাত্মারা: রিজভী

নরসিংদী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ২০:৩২ আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২০:৩২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে। একইসঙ্গে পল্লী বিদ্যুতের ভেতরে স্বৈরাচারের ভূত রয়েছে।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের লোকদের মোটেও দেশপ্রেম নেই। তারা মুখে দেশপ্রেমের কথা বললেও অন্তরে তারা ভিন্ন। তারা যে গণহত্যা করেছেন দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। এটা জনগণের কথা। ফেরাউনের রাজত্ব বেশি দিন থাকতে পারে না।’ 

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তার আয় অনুযায়ী বাজার করে খেতে পারে সেজন্য বাজার নিয়ন্ত্রণ করুন। আজকে কেন মোটা চালের দাম, গরুর মাংসের দাম বাড়বে? কয়েকদিন ধরে ডিমের বাজার নিয়ে বলায় এখন একটু কমেছে। তাই সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

তিনি আরও বলেন, ‘আমরা আগেও জানিয়েছি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সরকার এটাতে কান দেয়নি। এখানে গত ১৫ বছরে সব তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী আওয়ামী লীগের, যুবলীগের, শ্রমিক লীগের নেতাকর্মীদের বাছাই করে ঢোকানো হয়েছে। তারা নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে এখন। একের পর এক বিদ্যুৎকেন্দ্র কেন বন্ধ করা হচ্ছে, যারা জড়িত তাদের কেন ধরছেন না সরকার। তাদের ধরা হোক।’

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, সদস্য সচিব মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি