২৬ বছরে সল্লায় ঝরেছে অর্ধশতাধিক প্রাণ

আন্ডারপাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৫:৫২আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৫:৫২

টাঙ্গাইলের কালিহাতীতে আন্ডারপাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এ সময় এলাকার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপ‌স্থিত ছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই পাশে কমপ‌ক্ষে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদ ও বাজার রয়েছে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত মহাসড়কের সল্লা এলাকায় অর্ধশতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বর্তমানে এই মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান র‌য়ে‌ছে। ফ‌লে সেখা‌নে আন্ডারপাস রাখা হয়নি। আন্ডারপাস না হলে দুর্ঘটনা আরও বেড়ে যাবে। ফ‌লে বাধ্য হয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়। দ্রুত আশ্বাস বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হ‌বে। একপর্যায়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হ‌য়ে আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেন তারা।

এদি‌কে, মহাসড়‌ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ করায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তি‌তে প‌রে মহাসড়‌কে চলাচলকারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসাইন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শিগগির এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করা হ‌বে। আশ্বাস পে‌য়ে তারা (আন্দোলনকারী) মহাসড়ক ছে‌ড়ে দি‌য়ে‌ছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী