প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের আঘাতে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ১৫:২২আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৫:২২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

লিপি আক্তার মানবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে। এই ঘটনার সন্দেহভাজন হিসেবে পাশের বাড়ির দুই জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ঘরের বাইরে শৌচাগারে যান লিপি আক্তার। পরে তিনি আসতে দেরি হওয়ায় সাত বছরের ছেলে ও তিন বছরের মেয়ে বাইরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে  রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম