কুমিল্লায় করোনা ও ডেঙ্গুতে দুজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৮:৪৯ আপডেট : ২২ জুন ২০২৫, ১৮:৪৯

কুমিল্লায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দাউদকান্দি উপজেলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আরেকজন। এ নিয়ে শুধু দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন পাঁচ জন।

করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। করোনায় মারা ব্যক্তির বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। ডেঙ্গুতে মারা ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা।

রবিবার (২২ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন একজন এবং মৃত্যুবরণ করেছেন একজন। চলতি মাসে ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত হন। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ। সবগুলো পরীক্ষা জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে করানো হয়। তবে সরকারিভাবে জেলায় এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি।

এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। সরকারি তথ্যমতে, চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচগুণের বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এর মধ্যে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছেন পাঁচ জন। তার মধ্যে চার জন নারী ও একজন পুরুষ।

জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘রবিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরেকজন। আমরা জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক