ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি 
২১ নভেম্বর ২০২৪, ০২:১৮আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০২:১৮

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

বুধবার রাত পৌনে ১০টার দিকে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে খাগুরতা এলাকায় কালামপুরগামী দ্রুতগতির ইটবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়  হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বাসে থাকা চার শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই তিন জন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। তারা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন পোশাক কারখানার শ্রমিক। আহত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/এস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী